Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

নাক ডাকা হাসির বিষয় নয়!

প্রতিটি সুস্থ সবল মানুষের জন্য রাতে ৮ ঘণ্টা ঘুম অতি আবশ্যক। আর ঘুমের শত্রু হল অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপিনিযা। এই রোগে আক্রান্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট জনিত সমস্যায় জর্জরিত হন।

নাক ডাকা হাসির বিষয় নয়!
  • ২ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

প্রতিটি সুস্থ সবল মানুষের জন্য রাতে ৮ ঘণ্টা ঘুম অতি আবশ্যক। আর ঘুমের শত্রু হল অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপিনিযা। এই রোগে আক্রান্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট জনিত সমস্যায় জর্জরিত হন। এই রোগের দরুন রোগীর গলার পেশী গুলি শিথিল হয়ে শ্বাসনালীর বায়ুকে রুদ্ধ করে। এর ফলে ব্রেনে অক্সিজেনের মাত্রা কমে। সম্প্রতি এই বিশেষ রোগের লক্ষণ এবং প্রতিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ক্যালকাটা স্লিপ সোসাইটির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন স্লিপ অ্যাপিনিয়া বিশেষজ্ঞ ডাঃ সৌরভ দাস এবং ডাঃ উত্তম আগরওয়াল। তাঁরা জানিয়েছেন, স্লিপ অ্যাপনিয়ার প্রধান লক্ষণ হল ঘুমের সময় নাক ডাকা। এছাড়া ঘুম ভেঙ্গে ওঠার পরেও ক্লান্তি, ঘুম ঘুম ভাব থাকা ও দিনের বেলাতেও তন্দ্রাচ্ছন্ন হওয়া স্লিপ অ্যাপনিয়ার উপসর্গ। তাঁরা সতর্ক করছেন, সঠিক সময়ে চিকিত্‍সা না করা হলে, স্লিপ অ্যাপনিয়া ডেকে আনতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক ও মানসিক অসুখ। সি প্যাপ যন্ত্র ব্যবহার করে এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারেন রোগী। তবে নিয়মিত এক্সারসাইজ করার দরকার। কারও স্থূলত্বের সঙ্গেও এই সমস্যার য়োগ আছে। দরকার পড়লে সার্জারিও করতে হয় কিছু ক্ষেত্রে।

Advertisement

লিখেছেন:
শাশ্বত চট্টোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ