সংবাদদাতা, বিষ্ণুপুর: যোগাসনে নারী শক্তির বিস্তারের লক্ষ্যে সংগঠন গড়লেন মহিলারা। এই উপলক্ষে মঙ্গলবার সোনামুখী প্রগতি সঙ্ঘের সাংস্কৃতিক মঞ্চে একটি কর্মশালা হয়। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগাপ্রেমী ৮৫ জন মহিলা একত্রিত হয়ে সংগঠন গড়েন। এদিন থেকেই জেলায় এই সংগঠনের পথ চলা শুরু হল। তাঁদের উৎসাহিত করতে এদিন বিভিন্ন ক্লাব ও সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিনের কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যোগ স্পোর্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান পঙ্কজ ভকত। পশ্চিমবঙ্গ নারী শক্তি যোগ স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি সুষমা নন্দী, ওই সংগঠনের সহ সভাপতি সাধনা মুখোপাধ্যায়, এছাড়াও বাঁকুড়া জেলা যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হারাধন মেটে প্রমুখ।
Advertisement
পঙ্কজবাবু বলেন, ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রে মহিলাদের সংগঠন রয়েছে। কিন্তু এতদিন যোগা স্পোর্টসের ক্ষেত্রে মহিলাদের জন্য পৃথক কোনও সংগঠন ছিল না। ২০২৪ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ৫৬ জন যোগাপ্রেমী মহিলাকে নিয়ে নারী শক্তি যোগ স্পোর্টস ফাউন্ডেশন গঠন হয়েছে। এবার জেলায় জেলায় ওই সংগঠন বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতো এদিন বাঁকুড়া জেলার সোনামুখীতে একটি কর্মশালার মাধ্যমে জেলা কমিটি গঠন করা হয়েছে।
হারাধনবাবু বলেন, পশ্চিমবঙ্গ নারী শক্তি যোগ স্পোর্টস ফাউন্ডেশন যোগাসন প্রতিযোগিতায় বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ওই সংগঠনের বাঁকুড়া জেলায় কোনও শাখা ছিল না। তাঁদের কর্মকাণ্ড দেখে আমাদের জেলাতেও সংগঠন গড়ার প্রস্তুতি নেওয়া হয়। এদিন থেকে তার পথ চলা শুরু হল।