Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনামুখীতে ছাত্রীকে অপহরণ, ধৃত যুবক

সোনামুখীতে ছাত্রীকে অপহরণ, ধৃত যুবক
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীর একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে শুক্রবার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম চিরঞ্জিৎ মাঝি। তার বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায়। পুলিস জানিয়েছে, এদিন ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বিচারক তাকে পরিবারের হাতে তুলে দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সোনামুখীর ওই ছাত্রী টিউশনি পড়তে বেরিয়ে নিখোঁজ হয়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ