Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনামুখীতে বালির দাম নিয়ে ডেপুটেশন

সোনামুখীতে বালির দাম নিয়ে ডেপুটেশন
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বালির দাম চড়া। তাই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে টাকা পেলেও বাড়ি তৈরির জন্য বালি কিনতে গিয়ে উপভোক্তাদের মাথায় হাত পড়েছে। অবিলম্বে বালির দাম কমানোর দাবিতে সোনামুখীর ধুলাই ও ডিহিপাড়ার বাসিন্দারা পঞ্চায়েত সমিতির কাছে ডেপুটেশন দিলেন। তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০হাজার টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু দামোদর নদের কাছাকাছি বসবাস করেও এক ট্রলি বালি চারহাজার টাকায় কিনতে হচ্ছে।  বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেক উপভোক্তা ১লক্ষ ২০হাজার টাকা পাবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ