Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনামুখীর পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের কারাদণ্ড

সোনামুখীর পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের কারাদণ্ড
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত। সাজাপ্রাপ্তের নাম শান্তিময় বিশ্বাস। বছর ৬৫-র ওই বৃদ্ধের বাড়ি সোনামুখী থানা এলাকায়। সোমবার আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনুরুদ্ধ মাইতি এদিন দোষীর সাজা ঘোষণা করেন। গত আগস্ট মাসে প্রতিবেশী ওই শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে সে ধর্ষণ করে। ওই ঘটনায় সোনামুখী থানার পুলিস মাত্র ১৫ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করে। মাত্র সাড়ে চারমাসের মাথায় বিচারক সাজা ঘোষণা করলেন। সাজার পাশাপাশি বিচারক দোষীকে ২৫ হাজার টাকা জরিমানা, তা অনাদায়ে তিনমাস কারাবাসের নির্দেশ দেন।
Advertisement
সরকার পক্ষের আইনজীবী গুরুপদ ভট্টাচার্য বলেন, গত ৭আগস্ট দুপুরে প্রতিবেশী পাঁচ বছরের ওই শিশুকে চকোলেট দেওয়ার নাম করে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। ওই সময় শিশুর বাবা ঘুমাচ্ছিলেন। তার মা অন্য কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সেই সুযোগে শান্তিময় শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টে নাগাদ শিশুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফেরে। অসুস্থ বোধ করায় পরিবারের লোকজন তাকে সোনামুখী হাসপাতালে ভর্তি করেন। তখনই জানা যায় যে তাকে ধর্ষণ করা হয়েছে। এরপরেই শিশুর বাবা সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। ১৫দিনের মাথায় বিষ্ণুপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করে। ওই ঘটনায় মোট ২৯জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সোমবার আদালতের প্রথমার্ধে অভিযুক্তকে বিচারক দোষী সাব্যস্ত করেন। এদিনই বিকেলে সাজা ঘোষণা করেন।  
সম্পর্কিত সংবাদ