সংবাদদাতা, পুরাতন মালদহ: ইংলিশবাজার থেকে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই যুবকের নাম আগ্নিক দাস (২০)। বাড়ি বাচামারিতে। যুবকটি এক কোম্পানিতে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বাইকে চেপে সিনেমা দেখতে যান আগ্নিক। ফেরার পথে তিনি বাইকের পিছনে বসেন। শহরের ওসমানিয়া মাদ্রাসা মোড়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বাইকটি নিয়ন্ত্রণ হারায়। আগ্নিক ছিটকে পড়েন। মাথায় চোট লাগে। প্রচুর রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্যাম মণ্ডল বলেন, বাইক দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন। আমার এলাকায় বাড়ি। মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিস জানিয়েছে, ইংলিশবাজারে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হতে পারে। তাদের বিষয়টি জানা নেই।



