Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনাক্ষীর ফ্ল্যাট বিক্রি

সোনাক্ষীর ফ্ল্যাট বিক্রি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফ্ল্যাট বিক্রি করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। জানা গিয়েছে, বান্দ্রার একটি ফ্ল্যাট প্রায় ২২ কোটি ৫০ লক্ষ টাকায় বিক্রি করেছেন তিনি। ২০২০ সালে এই সম্পত্তিটি কিনেছিলেন তিনি। খরচ পড়েছিল ১৪ কোটি টাকা। পাঁচ বছরে প্রায় ৬১ শতাংশ বেশি দামে ফ্ল্যাটটি বিক্রি করলেন নায়িকা। ইতিমধ্যে রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। গত মাসের ৩১ তারিখ এই কাজ সম্পন্ন হয়েছে বলে খবর। রেজিস্ট্রেশনের জন্য খরচ হয়েছে এক কোটি ৩৫ লক্ষ টাকা। আর স্ট্যাম্প ডিউটি বাবদ লেগেছে ৩০ হাজার টাকা। বান্দ্রা পশ্চিমের একটি অ্যাপার্টমেন্টে ১৬ তলায় রয়েছে সোনাক্ষীর এই ফ্ল্যাটটি। গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে তিনটি জায়গা। এই ফ্ল্যাটটিই বিক্রি করলেন তিনি। এই অ্যাপার্টমেন্টে আরেকটি ফ্ল্যাট রয়েছে তাঁর।  শোনা যাচ্ছে, দিল্লির রিচি বংশন নামক এক ব্যক্তিকে ফ্ল্যাটটি বিক্রি করেছেন তিনি। যদিও এই বিষয়ে মুখ খোলেননি তাঁরা। উল্লেখ্য, সদ্য বান্দ্রায় ৪ হাজার ৩৬৪ স্কোয়ার ফুটের একটি বাড়ি কিনেছেন পরিচালক সুভাষ ঘাই। যৌথ মালিকানা রয়েছে তাঁর স্ত্রীরও। এর জন্য তাঁদের খরচ পড়েছে প্রায় ২৪ কোটি টাকা। সোনাক্ষী যে অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বিক্রি করেছেন, সেখানেই সুভাষ সম্পত্তিটি কিনলেন বলে খবর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ