সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর পুরসভা এলাকার সোনাখোদা সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন পিছিয়ে গেল। এর ফলে ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা আপাতত পরিষেবা পাবেন না।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্য থেকে তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার অনুমোদন পেয়েছে ইসলামপুর পুরসভা। আরও দু’টির জন্য রাজ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। ৪ নং ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। ১৪ নং ওয়ার্ডের কেন্দ্রটি নির্মাণের কাজ ৯০ শতাংশ সম্পূর্ণ। ৯ নং ওয়ার্ডের সোনাখোদা সুস্বাস্থ্য কেন্দ্র প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার নাগিনা বেগম বলেন, ১ জানুয়ারি কেন্দ্রটির উদ্বোধনের কথা থাকলেও বাতিল করা হয়েছে। চিকিৎসক ছাড়া উদ্বোধন করে কী লাভ!
পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের কথায়, মুর্শিদাবাদের বাসিন্দা এক চিকিৎসককে সোনাখোদা সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগের কথা ছিল। কয়েকদিন আগেই চিকিৎসক চিঠি দিয়ে জানিয়েছেন এখানে কাজে যোগ দেবেন না।
পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গিয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্রে একজন করে চিকিৎসক, এএনএম ও নার্সিং স্টাফ থাকবেন। ওই কেন্দ্র থেকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা ও শিশুদের টিকাকরণ করাতে পারবেন।