Bartaman Logo
২৭ মে, ২০২৬

সঙ্গীতের যুগলবন্দি

সঙ্গীতের যুগলবন্দি
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
দু’জনেরই আশৈশব শিক্ষা শান্তিনিকেতনে। তাঁদের রবীন্দ্র গানের উপস্থাপনায় সেই ছাপ স্পষ্ট। ডঃ সৌমী নাহা নাগ ও শ্রুতি নাহা সেনের যুগলবন্দি সম্প্রতি গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের শিবানন্দ হলে উপভোগ করলেন শ্রোতারা। সেদিনের অনুষ্ঠানে ভাবনার আয়োজনে সৌমী ও শ্রুতির গাওয়া রবীন্দ্র গানের অ্যালবাম ‘প্রেমের সেতার’-এর আনুষ্ঠানিক প্রকাশ করেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সূপর্ণানন্দ মহারাজ। ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘তোমার আনন্দ ওই এল দ্বারে’ ইত্যাদি গান পরিবেশনের গুণে শ্রোতাদের মন ভরিয়ে দেয়। কখনও একক পরিবেশনা, কখনও বা যুগলবন্দিতে মুন্সিয়ানার পরিচয় দেন দুই শিল্পী। তালবাদ্যে পণ্ডিত বিপ্লব মন্ডলের যোগ্য সঙ্গতে অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে ওঠে।
অপর্ণা তাঁতী 
Advertisement
সম্পর্কিত সংবাদ