সেতার বাদক সুকুমার বসু ও জয়ন্ত ভঞ্জ চৌধুরীর স্মৃতিতে সম্প্রতি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিল আলাপ আয়োগ মিউজিক অ্যাকাডেমি। সম্প্রতি সোদপুর লোকসংস্কৃতি ভবনে এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সেতারবাদক ডঃ নীলাদ্রি সেন। শুরুতে ইমন রাগের মধ্যলয়ের একটি গৎ এবং ঝালা উপস্থাপন করেন দেবাশিস রায়চৌধুরী, সৌরভবিকাশ পাল, অনির্বাণ নাগ, অংশিকা বিশ্বাস। তবলায় ছিলেন বাদল চক্রবর্তী। এরপর কুন্তক চট্টোপাধ্যায়, অরিন্দম দে এবং আলাপ ভঞ্জ চৌধুরী ইমন রাগের উপরে আলাপ, তিনতালের বিলম্বিত গৎ, দ্রুত গৎ এবং ঝালা বাজিয়ে শোনান। তবলায় ছিলেন দিব্যেন্দু পাল। জয়দীপ এবং সুবর্ণা চৌধুরী শোনান পুরীয়া কল্যাণ রাগ। তবলায় ছিলেন দেবাশিস সিংহরায়। সেতার ছাড়াও কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানও ছিল। পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী শোনান রাগ মধুবন্তী। তবলায় সঙ্গত করেন সমীর আচার্য এবং হারমোনিয়ামে দিলীপকুমার বিশ্বাস। অনুষ্ঠানের শেষ পর্বে দেবার্ঘ্য রায় শোনান রাগ মালকোষ। তবলায় ছিলেন কৃষ্ণেন্দু পাল এবং হারমোনিয়ামে দিলীপকুমার বিশ্বাস।



