Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্দীপ জমানার সিদ্ধান্ত নস্যাৎ, মর্গ অফিস ফিরল আগের জায়গায়

সন্দীপ জমানার সিদ্ধান্ত নস্যাৎ, মর্গ অফিস ফিরল আগের জায়গায়
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ যেন অনেকটা ‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’-এর গল্প! আর জি কর মেডিক্যাল কলেজের বিতর্কিত ও একাধিক অভিযোগে অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানার আগে হাসপাতালের মর্গ অফিস ছিল ইমারজেন্সিতে। তাতে সুবিধাই হতো রোগীর পরিজনের। মৃতের মেডিকো লিগ্যাল কাগজপত্র দ্রুত হাতে পেতে ইমারজেন্সির মর্গ অফিসে চটপট চলে যাওয়াটা সহজ ছিল। অভিযোগ, কোনও এক রহস্যময় কারণে সন্দীপবাবু মর্গ অফিসটি পাঠিয়ে দেন সুপার অফিসের পিছন দিকে, অনেকটাই আড়ালে থাকা ইনডোর ফার্মাসিতে। তখন সেখানে সিসি ক্যামেরার নজরদারিও ছিল না। অন্যদিকে, শীতাতপ নিয়ন্ত্রিত ওষুধ রাখার জায়গা ইনডোর ফার্মেসি চলে যায় ইমারজেন্সি বিল্ডিংয়ের একতলায়। এই অদ্ভুত রদবদলের জন্যই আর জি কর মেডিক্যাল কলেজের মর্গ সংক্রান্ত নানা দুর্নীতি প্রশ্রয় পেয়েছে বলে অভিযোগ। অবশেষে মর্গ অফিস আগের জায়গায় ফেরানোর কাজ শুরু করল আর জি করের বর্তমান প্রশাসন। সেই সঙ্গে সুপার অফিসের পিছনদিকে ইনডোর ফার্মাসি বাড়িতেই ফিরছে এই অংশ। হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ