Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্দেহের বশে স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

সন্দেহের বশে স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের সোমাইপুরে সন্দেহের বশে বাঁশ দিয়ে মেরে স্ত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতের ঘটনায় রক্তাক্ত বধূকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাঁর স্বামীকে পুলিস আটক করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রামের সোমাইপুর গ্রামে ওই বধূর বাপেরবাড়ি। অভিযুক্তের সঙ্গে তাঁর এটি দ্বিতীয় বিয়ে। তাঁর স্বামীর বাড়ি বোলপুর। ৮ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে থাকত স্বামী। অভিযোগ, স্বামী নাকি স্ত্রীকে সন্দেহ করত। এনিয়ে প্রায়ই তাঁদের মধ্যে বচসা হতো। এদিন  রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। ঠিক সে সময় একটি বাঁশ দিয়ে স্ত্রীর মাথায় মারা হয়। তাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিৎকার শুনে প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সম্পর্কিত সংবাদ