Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে শীতলকুচিতে সচেতনতা শিবির

সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে শীতলকুচিতে সচেতনতা শিবির
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শারীরিক সুস্থতা ও সেনাবাহিনীতে নিয়োগের বিষয় নিয়ে শীতলকুচিতে সচেতনতা শিবির করল বিএসএফ। রবিবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এই শিবির হয়। এদিন শিবিরে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের ডিসি বিনয় সিংহ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলের যুবক যুবতীদের শারীরিক সুস্থতা ও সিআরপিএফে যোগ দেওয়ার বিষয়ে অনুপ্রাণিত করতেই এদিনের এই শিবির। শিবিরে ৯০ জন ছেলে এবং ৪৩ জন মেয়ে অংশগ্রহণ করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ