সংবাদদাতা, কান্দি: হাসপাতালের স্টোর রুমে সাপ দেখতে পাওয়া গেলে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার। এই ঘটনা সালার গ্রামীণ হাসপাতালের। পরে সেখানে বন দপ্তরের কর্মীরা যান। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত সাপটিকে ধরা যায়নি।
সংবাদদাতা, কান্দি: হাসপাতালের স্টোর রুমে সাপ দেখতে পাওয়া গেলে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার। এই ঘটনা সালার গ্রামীণ হাসপাতালের। পরে সেখানে বন দপ্তরের কর্মীরা যান। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত সাপটিকে ধরা যায়নি।
ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে হাসপাতালের স্টোর রুমের দিকে যাচ্ছিলেন এক স্বাস্থ্য কর্মী। কিন্তু স্টোররুমে ঢোকার আগেই বারান্দায় তিনি সাপটি দেখতে পান। তৎক্ষণাৎ ঘটনার কথা জানান বিএমওএইচকে। এরপর সেখানে চাঞ্চল্য ছড়াতে থাকে। স্বাস্থ্য কর্মী থেকে রোগীর পরিবারের লোকজন ও স্থানীয়রা সেখানে ভিড় জমান। স্বাস্থ্য কর্মী আরতি মুর্ম বলেন, আগেও এই ঘরে সাপ দেখা গিয়েছিল। সাপটি ঘর থেকে বেরিয়ে পাশের জঙ্গলে গিয়েছিল সেবার। এই ঘটনায় আমরা আতঙ্কিত। অন্যান্য স্বাস্থ্য কর্মীরা জানান, হাসপাতাল এলাকায় সাপের উপদ্রব রয়েছে এটা সবাই জানেন। এই হাসপাতালের চারদিকে ঘর জঙ্গল রয়েছে। সেখানেই সাপের উপদ্রব দেখা দিয়েছে। এছাড়াও হাসপাতালের অনেকগুলি বন্ধ ঘর রয়েছে, সেখানেও সাপ দেখা যায়। এবিষয়ে স্থানীয় ভরতপুর ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনাথ মণ্ডল জানান, হাসপাতালে সাপ দেখতে পাওয়ার ঘটনা জানতে পেরে বন দপ্তরকে খবর পাঠানো হয়েছে। যাতে সাপের উপদ্রব কমে তার ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিকেল চারটে নাগাদ বন দপ্তরের এক কর্মী সেখানে পৌঁছান। পরে সেখানে আরোও কয়েকজন আসেন। কিন্তু সন্ধ্যা নামলেও সাপটিকে ধরা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।