Bartaman Logo
২৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফালাকাটা সুপার স্পেশালিটির ওটি থেকে সাপ উদ্ধার

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে সাপ উদ্ধারের ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে

ফালাকাটা সুপার স্পেশালিটির ওটি থেকে সাপ উদ্ধার
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে সাপ উদ্ধারের ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ওটি’তে কালো রঙের একটি সাপ দেখতে পেয়ে শল্য চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর খবর দেওয়া হয় স্থানীয় সাপ উদ্ধারকারী শংকর সাহা চৌধুরী ও তাঁর টিমকে। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের অ্যাপ্রন গায়ে চাপিয়ে ওটি রুমে গিয়ে সাপটি উদ্ধার করেন নিয়ে আসেন। 

Advertisement

শংকর সাহা বলেন, উদ্ধার হওয়া সাপটি একটি দাঁড়াশ সাপ। তবে বাচ্চা। সম্ভবত পাইপ বেয়ে উপরে উঠে তিনতলার প্রসূতির ওটি রুমে পৌঁছেছিল। চার ফুট লম্বা সাপটি উদ্ধার করে আমরা কুঞ্জনগর জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি। 
তবে হাসপাতাল সুপার ডাঃ শুভাশিস শী বিষয়টি মানতে চাননি। তাঁর দাবি, সাপটি ওটি রুম থেকে নয়, হাসপাতালের বাইরের একটি আবর্জনা রাখার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। 
এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসা করাতে আসা রোগীদের কথায়, ওটিতে সেই সময় অপারেশন চললে মারত্মক কিছু একটা ঘটে যেতে পারত। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা ভয় পেয়ে গেলে রোগী বিপদে পড়তে পারতেন। আগামী দিনে যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখা দরকার। সাপটি একটি স্ট্রেচারের পায়ের সঙ্গে পেঁচিয়ে ছিল। তাই স্বাস্থ্যকর্মীদের অনুমান, স্ট্রেচারের পায়ে প্যাঁচানো অবস্থাতেই সেটি তিনতলায় চলে আসে। তাই এক্ষেত্রে যাঁরা স্ট্রেচার টেনে নিয়ে আসেন তাঁদের এখন থেকে সতর্ক হতে হবে বলে মনে করছেন তাঁরাও। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ