সংবাদদাতা, তেহট্ট: চাপড়া থানার বেতবেড়িয়ায় কাঁটাতারের ওপারে জমিতে কাজ করতে গেলে এক ভারতীয় কৃষককে সোনা পাচারের অভিযোগে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ। এই খবর জানাজানি হতেই তেহট্টের সীমান্ত এলাকায় আতঙ্কিত ভারতীয় কৃষকরা। কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে জমি চাষ করতে যেতে ভয় পাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় চাপড়ার ঘটনার পর সবাই দল বেঁধে কাজে যাচ্ছেন। যদিও সীমান্ত রক্ষী বাহিনী চাষিদের আশ্বাস দিয়েছে। চাষিদের আতঙ্কের কথা জানতে পেরে অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
Advertisement
স্থানীয় চাষিদের থেকে জানা যায়, বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি শুরু হতেই জমির গম, সরিষা সহ অন্যান্য ফসল পশু খাদ্য হিসেবে কেটে নিয়ে গিয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা। দাঁড়িয়ে দেখা ছাড়া চাষিদের কিছুই করার ছিল না। তারপর সীমান্ত রক্ষী বাহিনীর কড়াকড়িতে ফসল ঘরে তোলার আশা করেছিলেন সীমান্তের চাষিরা। এবার চাপড়ার ঘটনার পর তাঁরা ফের আতঙ্কিত হয়ে পড়েছেন। আরও কয়েকজন চাষির কথায় কাঁটাতারের বেড়া থাকার কারণে আমরা যেমন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছি, তেমনি কাঁটাতারের ভিতরে জমিতে যেতে সংবাদদাতা, তেহট্ট: চাপড়া থানার বেতবেড়িয়ায় কাঁটাতারের ওপারে জমিতে কাজ করতে গেলে এক ভারতীয় কৃষককে সোনা পাচারের অভিযোগে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ। এই খবর জানাজানি হতেই তেহট্টের সীমান্ত এলাকায় আতঙ্কিত ভারতীয় কৃষকরা। কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে জমি চাষ করতে যেতে ভয় পাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় চাপড়ার ঘটনার পর সবাই দল বেঁধে কাজে যাচ্ছেন। যদিও সীমান্ত রক্ষী বাহিনী চাষিদের আশ্বাস দিয়েছে। চাষিদের আতঙ্কের কথা জানতে পেরে অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
স্থানীয় চাষিদের থেকে জানা যায়, বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি শুরু হতেই জমির গম, সরিষা সহ অন্যান্য ফসল পশু খাদ্য হিসেবে কেটে নিয়ে গিয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা। দাঁড়িয়ে দেখা ছাড়া চাষিদের কিছুই করার ছিল না। তারপর সীমান্ত রক্ষী বাহিনীর কড়াকড়িতে ফসল ঘরে তোলার আশা করেছিলেন সীমান্তের চাষিরা। এবার চাপড়ার ঘটনার পর তাঁরা ফের আতঙ্কিত হয়ে পড়েছেন। আরও কয়েকজন চাষির কথায় কাঁটাতারের বেড়া থাকার কারণে আমরা যেমন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছি, তেমনি কাঁটাতারের ভিতরে জমিতে যেতে হলে অনেক বিধি নিষেধ মেনে নির্দিষ্ট সময় যাতায়াত করতে হয়। ফলে কাঁটাতারের ওপারে আমাদের তুলে নিয়ে গেলেও কিছু করার থাকবে না। তাঁরা বলেন, আমরা জানতাম বাংলাদেশের থেকে সোনা পাচার করা হয় ভারতে। এই প্রথম শুনতে পেলাম ভারত থেকে সোনা পাচার করা হয়। এই ভয় নিয়ে কাঁটাতারের ওপারের জমিতে চাষ করতে যাচ্ছি। এমন হতে পারে আমাদের কাউকে তুলে নিয়ে গিয়ে অবৈধ কাফ সিরাপ পাচার করছি বলে গ্রেপ্তার করে ফেলল। পরিচয়পত্র জমা দিয়ে ভিতরে ঢুকলেই নির্দিষ্ট সময়ে গেট বন্ধ হয়ে যায় আবার নির্দিষ্ট সময়ে গেট খুললে আমাদের বাইরে আসতে হয়। এই গেট বন্ধের সময়কালে যদি কোন অঘটন ঘটে, তখন আমরা আর বেরিয়ে আসতে পারব না। আমাদের কোনও সমস্যা হলে বিএসএফকে জানাই, যা পদক্ষেপ নেওয়ার তারাই নেয়। এবারও আমাদের আতঙ্কের কথা সাহাপুর বিএসএফ ক্যাম্পের আধিকারিকদের জানানো হয়েছে। তন্ময় বল নামে এক চাষি বলেন, চাপড়ার ঘটনা শোনার পর আমরা আতঙ্কে আছি। এখন কাঁটাতারের ওপারে জমিতে চাষ করতে যেতে ভয় পাচ্ছি। সেই সঙ্গে জমি থেকে যতক্ষণ না ফিরি বাড়ির লোক চিন্তায় থাকে। এভাবে চললে তো আমাদের চাষ করা বন্ধ করে দিতে হবে। এক বিএসএফ আধিকারিকের কথায় কাঁটাতারের ভিতর বাহিরে দুই দিকেই পর্যাপ্ত পরিমাণে নজরদারি বাড়ানো হয়েছে, কাঁটাতারের ভিতর যে সমস্ত চাষি কাজে যান, তাঁদের ১০০ শতাংশ নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য।
হলে অনেক বিধি নিষেধ মেনে নির্দিষ্ট সময় যাতায়াত করতে হয়। ফলে কাঁটাতারের ওপারে আমাদের তুলে নিয়ে গেলেও কিছু করার থাকবে না। তাঁরা বলেন, আমরা জানতাম বাংলাদেশের থেকে সোনা পাচার করা হয় ভারতে। এই প্রথম শুনতে পেলাম ভারত থেকে সোনা পাচার করা হয়। এই ভয় নিয়ে কাঁটাতারের ওপারের জমিতে চাষ করতে যাচ্ছি। এমন হতে পারে আমাদের কাউকে তুলে নিয়ে গিয়ে অবৈধ কাফ সিরাপ পাচার করছি বলে গ্রেপ্তার করে ফেলল। পরিচয়পত্র জমা দিয়ে ভিতরে ঢুকলেই নির্দিষ্ট সময়ে গেট বন্ধ হয়ে যায় আবার নির্দিষ্ট সময়ে গেট খুললে আমাদের বাইরে আসতে হয়। এই গেট বন্ধের সময়কালে যদি কোন অঘটন ঘটে, তখন আমরা আর বেরিয়ে আসতে পারব না। আমাদের কোনও সমস্যা হলে বিএসএফকে জানাই, যা পদক্ষেপ নেওয়ার তারাই নেয়। এবারও আমাদের আতঙ্কের কথা সাহাপুর বিএসএফ ক্যাম্পের আধিকারিকদের জানানো হয়েছে। তন্ময় বল নামে এক চাষি বলেন, চাপড়ার ঘটনা শোনার পর আমরা আতঙ্কে আছি। এখন কাঁটাতারের ওপারে জমিতে চাষ করতে যেতে ভয় পাচ্ছি। সেই সঙ্গে জমি থেকে যতক্ষণ না ফিরি বাড়ির লোক চিন্তায় থাকে। এভাবে চললে তো আমাদের চাষ করা বন্ধ করে দিতে হবে। এক বিএসএফ আধিকারিকের কথায় কাঁটাতারের ভিতর বাহিরে দুই দিকেই পর্যাপ্ত পরিমাণে নজরদারি বাড়ানো হয়েছে, কাঁটাতারের ভিতর যে সমস্ত চাষি কাজে যান, তাঁদের ১০০ শতাংশ নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য।