Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনা পাচারের চেষ্টা ব্যর্থ, ডিআরআইয়ের জালে ধৃত ১

সোনা পাচারের চেষ্টা ব্যর্থ, ডিআরআইয়ের জালে ধৃত ১
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্যান্টে তিনটি চোরা পকেট। তাতে তিনটি সোনার বিস্কুট। গায়ে আলখাল্লা শার্ট। তা দিয়েই ঢাকা প্যান্টের পকেট। এমন অভিনব কৌশলে বাংলাদেশ সীমান্তবর্তী শীতলকুচি থেকে বাসে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েও রক্ষা হল না সোনা পাচারকারীর। তাকে গ্রেপ্তার করে ১ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৯৬০ টাকার সোনা উদ্ধার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)। ধৃতের নাম তাপস সাহা। এনিয়ে দু’মাসে গোয়েন্দারা বেশ কয়েকটি সোনা পাচারের ঘটনা ভেস্তে দিয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, ঘটনাগুলির সঙ্গে বাংলাদেশে ঘাঁটি গেড়ে থাকা আন্তর্জাতিক সোনা পাচার চক্রের যোগাযোগ রয়েছে। সূত্র মারফত খবর পেয়ে সোমবার সকাল থেকে তারা অভিযানে নামে। গোয়েন্দা সূত্রের খবর, শীতলকুচিতে তাপসের বাড়ি। সংশ্লিষ্ট এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী। সেখান থেকে তাপস সকালে বাসে ওঠে। মাথাভাঙা হয়ে শিলিগুড়িতে আসছিল। সেখান থেকেই তার পিছু নেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ