Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেনা ছাউনি থেকে ধরা পড়ল চিতাবাঘ

সেনা ছাউনি থেকে ধরা পড়ল চিতাবাঘ
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার হাসিমারা বায়ুসেনা ছাউনিতে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। গত কয়েকদিন ধরে হাসিমারা বায়ুসেনা ছাউনির আশপাশে একটি চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করেন বাসিন্দারা। কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় আশপাশের বাসিন্দারা আরও আতঙ্কিত হয়ে পড়েন। তারপরই বনদপ্তর হাসিমারা বায়ুসেনা ছাউনি এলাকায় ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতে। সেই খাঁচায় মঙ্গলবার একটি পুরুষ চিতাবাঘ ধরা পড়ে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, হাসিমারা বায়ুসেনা ছাউনি এলাকা খাঁচায় ধরা পড়া চিতাবাঘটিকে মঙ্গলবার দুপুরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ