Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জের কলেজে অনৈতিক বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

সামশেরগঞ্জের কলেজে অনৈতিক বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: ছাত্রছাত্রীদের অর্থনৈতিক বিষয়ে পাঠ দিতে বিশেষ সচেতনতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে সামশেরগঞ্জের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে এই সচেতনতার পাঠ দেওয়া হয়। তাতে আর্থিক দিশা থেকে অর্থ প্রতারণার বিষয়ে ছাত্রছাত্রীদের সজাগ করা হয়। এছাড়া ছাত্রছাত্রীরা লেখাপড়ার জন্য কোথায়, কিভাবে ও কত ঋণ পেতে পারে সেবিষয়েও বলা হয়। এদিনের এই সচেতনতার কর্মসূচিতে কলেজের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। কলেজের প্রিন্সিপ্যাল রাজেশ দাস বলেন, ছেলেমেয়েদের স্বার্থে ব্যাঙ্ক থেকে এই সচেতনতার কর্মসূচি নেওয়া হয়। তাতে স্বনির্ভরতার পাশাপাশি আর্থিক বিষয়ের নানাদিক আলোচনা করা হয়েছে। যেটা ছাত্রছাত্রীদের জানা প্রয়োজন ও ভবিষ্যতে তাঁদের কাজে লাগবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ