সংবাদদাতা, জঙ্গিপুর: পরীক্ষার হলে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী দেখে, সঙ্গে নিয়ে আসা অ্যাডমিটটি নেই। পুরো স্কুলচত্বরে খুঁজেও সেটি পাওয়া না গেলে ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে। অবশেষে স্কুলে ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ারকে জানায়। অবশেষে ওই ছাত্রী যে টোটোয় স্কুলে এসেছিল, কয়েক কিমি দূরে গিয়ে সেই টোটো থেকে অ্যাডমিট উদ্ধার করা হয়।
Advertisement
সামশেরগঞ্জের নিমতিতা জিডি ইনস্টিটিউটের ছাত্রী শুকতারা খাতুনের পরীক্ষার সেন্টার পড়েছিল জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে। দুর্গাপুর গ্রাম থেকে টোটো ধরে সে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয়। কিন্তু হলে ঢুকে দেখতে পায়, তার অ্যাডমিটটি নেই। বন্ধুদেরও বিষয়টি জানায় সে। সবাই মিলে খুঁজেও সেটি পাওয়া যায়নি। অবশেষে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার বিপুল সিংহ ওই পরীক্ষার্থীকে বাইকে চাপিয়ে টোটোর খোঁজে বের হন। অবশেষে কয়েক কিমি দূরে বাসুদেবপুরে টোটোর সন্ধান মেলে। সেটি সংগ্রহ করে ওই ছাত্রীকে ফের পরীক্ষাহলে পৌঁছে দেন বিপুলবাবু।
সামশেরগঞ্জ থানার ওসি বলেন, পরীক্ষার্থীদের জন্য পুলিস সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে যেন পুলিসকে জানায়। পুলিস ও সিভিক ভলান্টিয়াররা তৎপর রয়েছে।এদিকে, ফরাক্কার আমতাল হাইস্কুলের পরীক্ষার্থী সুহানা খাতুন পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে তড়িঘড়ি স্থানীয় অর্জুনপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। অর্জুনপুর হাইস্কুলের পরীক্ষার্থী নাদিরা খাতুনও অসুস্থ থাকায় হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিয়েছে। রঘুনাথগঞ্জের খামড়া ভাবকি হাইস্কুলের ছাত্রী হাসিনা খাতুনের সেন্টার পড়েছিল কাঁটাখালি পুঠিয়া হাইস্কুলে। প্রায় দেড়ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর তার শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাকে তেঘড়ি ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সে সুস্থ না হওয়ায় আর পরীক্ষা দিতে পারেনি।