সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার রাতে সামশেরগঞ্জের বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ন’টি উট সহ উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম মেহেরজান শেখ। তার বাড়ি উত্তরপ্রদেশের মিরাট জেলায়। ধৃত ব্যক্তি লরিতে করে উটগুলি নিয়ে যাচ্ছিল। তা নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি। সেগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। সে একসঙ্গে এতগুলি উট নিয়ে কোথায় যাচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিস।



