সংবাদদাতা, জঙ্গিপুর: শনিবার সকালে সামশেরগঞ্জের চকসাপুরে ট্রাক্টরের পিছনে ধাক্কা মারলে পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম দীপক কুমার(২৭)। বাড়ি বিহারে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পিকআপ ভ্যানটি চকসাপুরের দিকে যাচ্ছিল। তার সামনে যাচ্ছিল একটি ট্রাক্টর। এক ব্যক্তি চলে আসায় ট্রাক্টরটি আচমকাই ব্রেক কষে। তখনই পিকআপ ভ্যানটি প্রচণ্ড গতিতে এসে ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা দেয়। তাতে পিকআপ ভ্যানের চালক ও খালাসি মারাত্মকভাবে জখম হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দীপকের মৃত্যু হয়। অপর যুবককে আশঙ্কাজনক মুর্শিদাবাদ মেডিক্যালে রেফার
Advertisement
করা হয়।



