Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জ ও লালগোলার ভাঙন নিয়ে বৈঠক সেচমন্ত্রীর

সামশেরগঞ্জ ও লালগোলার ভাঙন নিয়ে বৈঠক সেচমন্ত্রীর
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সামশেরগঞ্জ ও লালগোলা ব্লকের ভাঙন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি আগেই প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। সেচদপ্তরের তরফে এই অর্থে কাজ করা হচ্ছে। রবিবার রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে হাজির ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা প্রমুখ। জেলাশাসক বলেন, ৯৬ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। সেই কাজের তদারকি করতেই এদিন বৈঠকে বসা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ