Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক

সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: শনিবার রাতে ঝাড়খণ্ড-বাংলা সীমান্তে সামশেরগঞ্জের চাঁদপুরে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রফিকুল শেখ। তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দু’রাউণ্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে। রবিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সে রাতে সীমান্ত এলাকায় পিস্তল নিয়ে কেন ঘোরাঘুরি করছিল, তা পুলিস খতিয়ে দেখছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, চাঁদপুর এলাকায় ওই যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। তাকে দেখে পুলিসের সন্দেহ হয়। তাকে আটক করে তল্লাশি চালাতেই একটি প্লাস্টিকের প্যাকেট থেকে দেশি পিস্তল পাওয়া যায়। এছাড়াও তার প্যান্টের পকেট থেকে দু’টি গুলিও উদ্ধার হয়। সে ঝাড়খণ্ড পেরিয়ে সামশেরগঞ্জে পিস্তলটি হাত বদল করতে এসেছিল বলে পুলিস মনে করছে। সে কোথা থেকে পিস্তল আমদানি করেছিল এবং ঠিক কী কারণে পিস্তল নিয়ে ঘুরছিল, তা পুলিস জানার চেষ্টা চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ