সরোদশিল্পী ও ভারতীয় বৃন্দবাদনের অন্যতম পথিকৃৎ তিমিরবরণকে ঘিরে সম্প্রতি এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হয় যাদবপুরের ইন্দুমতী সভাগৃহে। সুরনন্দন ভারতী ও বাঘাযতীন যোগপ্রভা ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে সমগ্র অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। ‘তিমিরবরণ গভীর নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে ছাত্রদের শেখাতেন’, বলেন সুরনন্দন ভারতীর সর্বভারতীয় সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী। শিল্পী সম্পর্কে অজানা কথা বলেন তাঁর পৌত্রী শিক্ষাবিদ রঞ্জনী সরকার এবং পণ্ডিত মল্লার ঘোষ। কৌশিকী দত্তর সঙ্গীত পরিবেশনাও অনবদ্য।



