Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সামির বোলিং  দেখে খুশি বুমরাহ  

সামির বোলিং  দেখে খুশি বুমরাহ
 
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না যশপ্রীত বুমরাহ। আসন্ন আইপিএলেও অনিশ্চিত তিনি। বুমরাহর অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সামি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচ উইকেটও নিয়েছেন তিনি। তাঁর সাফল্যে খুশি বুমরাহ। তারকা পেসার বলেছেন, ‘ওর জন্য খুব ভালো লাগছে। চোটের কারণে দীর্ঘদিন বাইরে ছিল। সেই ধাক্কা কম নয়। তবে সামিকে দেখে খুব ইতিবাচক মনে হল।’ 
Advertisement
রবিবার পাকিস্তান ম্যাচের দিন বুমরাহকে বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার দিয়েছে আইসিসি। তখনই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় ‘বুমবুম’কে। ২০২৩ বিশ্বকাপে সামির দাপটের সাক্ষী ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে বুমরাহ বলেছেন, ‘পুরনো ছন্দেই দেখা যাচ্ছে সামিকে। ওর স্কিল নিয়ে কোনও কথা হবে না। চোট সারিয়ে ফেরার পর যত বেশি খেলবে, ততই আত্মবিশ্বাস বাড়বে। আশা করব, ওর বোলিং দলের সাফল্যে অবদান রাখবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ