নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সম্পর্কের টানাপোড়েনের জেরে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। জলপাইগুড়ির মাসকলাইবাড়ির ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সৌগত ভৌমিক (২৩)। দিনমজুরের কাজ করতেন তিনি। সোমবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন টের পেয়ে তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
মঙ্গলবার জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। মর্গে দেহ নিতে আসা পরিবারের লোকজন ওই যুবকের আত্মহত্যার কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। জানান, কোনও মেয়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছিল , যা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন সৌগত। পরিবারের দাবি, পুলিস যদি মৃতের মোবাইল ফোন খতিয়ে দেখে, তাতে বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ফোন লক করা। ফলে ফোনটি খুলতে পারেননি পরিবারের লোকজন। প্রাথমিকভাবে অবশ্য পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে।
এদিন মর্গ চত্বরে দাঁড়িয়ে মৃতের মামা আশিস চৌধুরী বলেন, যতটুকু জানতে পেরেছি, ভাগ্নের সঙ্গে কোনও একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও পরে মিটে যায়। আমাদের ধারণা, তারপর আবারও কিছু একটা ঘটে। ভাগ্নে সবটা তো আমাদের জানাত না। তবে, কথাবার্তায় যতটুকু আঁচ
করতে পারছিলাম, মেয়েটির তরফে কোনও ‘চাপ’ আসছিল। তারই জেরে ভাগ্নে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হল।
পরিবারের দাবি, সোমবার ঘটনার সময় বাড়িতে বাবা-মা কেউ ছিলেন না। ফাঁকা বাড়িতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন সৌগত।