Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সম্পর্ক ভাঙতে চাওয়ায় মেমারিতে যুবতীর বাড়িতে হামলা, ধৃত যুবক

সম্পর্ক ভাঙতে চাওয়ায় মেমারিতে যুবতীর বাড়িতে হামলা, ধৃত যুবক
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ‘সম্পর্ক’ ভাঙতে চাওয়ায় বান্ধবীর বাড়িতে হামলা ও পরিবারের লোকজনকে মারধরের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিস। ধৃতের নাম অর্ণব পাল। 
Advertisement
মেমারির বিডিও অফিসপাড়ায় তার বাড়ি। রবিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠিয়ে বুধবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। 
পুলিস জানিয়েছে, মেমারি থানার দক্ষিণ রাধাকান্তপুরের ওই যুবতীর সঙ্গে অর্ণবের সম্পর্ক তৈরি হয়। কিন্তু, বর্তমানে অর্ণবের সঙ্গে সম্পর্ক রাখতে চান না ওই যুবতী। বিষয়টি তিনি অর্ণবকে জানিয়ে দেন। এরপরই শনিবার বেলা ১২টা নাগাদ যুবতীর বাড়িতে এসে অর্ণব গালিগালাজ করে। যুবতীর পরিবারের লোকজন তার প্রতিবাদ করেন। যুবতীর উপর বঁটি নিয়ে আক্রমণ করতে যায় অভিযুক্ত। যুবতী পালিয়ে যান। এরপরই যুবতীর মা ও বাবাকে মারধর করা হয়। যুবতীর বৃদ্ধ ঠাকুমা তাঁদের বাঁচাতে আসেন। বৃদ্ধাকেও মারধর করা হয়। অভিযুক্ত তাঁর গলা টিপে ধরে বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এলে সে পালিয়ে যায়। এরপরই যুবতীর বাবা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 
সম্পর্কিত সংবাদ