নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেরলের প্রয়োজন ৩ উইকেট। গুজরাতের দরকার ২৮ রান। রনজি ট্রফির সেমি-ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৫৭ রানে মুড়িয়ে যায় কেরল। জবাবে চতুর্থ দিনের শেষে গুজরাতের সংগ্রহ ৭ উইকেটে ৪২৯ রান। ক্রিজে বিশাল জয়সওয়ালের (১৪)সঙ্গে সিদ্ধার্থ দেশাই (২৪)। কেরলের জলজ সাক্সেনা ৪ উইকেট নেন। শুক্রবার ম্যাচের শেষ দিন। অর্থাৎ প্রথম ইনিংসে লিডের ভিত্তিতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে।
Advertisement
অন্যদিকে, বিদর্ভের বিরুদ্ধে একটু ব্যাকফুটে মুম্বই। শুক্রবার ৯১ ওভারে ৩২৩ রান করলে ফাইনালের ছাড়পত্র পাবে তারা। আপাতত ৩ উইকেট হারিয়ে মুম্বইয়ের রান ৮৩।



