নাগপুর: মুম্বইয়ের বিরুদ্ধে রনজি ট্রফির সেমি-ফাইনালে চালকে আসনে বিদর্ভ। আকাশ আনন্দের শতরানের পরও প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ অজিঙ্কা রাহানে-ব্রিগেড। বিদর্ভের ৩৮৩ রানের জবাবে ২৭০ রানেই গুটিয়ে চাপে মুম্বই। এরপর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে বিদর্ভের সংগ্রহ ৪ উইকেটে ১৪৭। করুণ নায়ারদের ঝুলিতে লিড ২৬০ রানের। ক্রিজে রয়েছেন যশ রাঠোর (ব্যাটিং ৫৯) ও বিদর্ভের ক্যাপ্টেন অক্ষর ওয়াদেকর (ব্যাটিং ৩১)।
Advertisement
রনজির অপর সেমি-ফাইনালে প্রথম ইনিংসে কেরল তুলেছে ৪৫৭। জবাবে তৃতীয় দিনের শেষে গুজরাতের সংগ্রহ ১ উইকেটে ২২২। দুরন্ত শতরানে ভরসা জোগাচ্ছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল (ব্যাটিং ১১৭)। এছাড়া ক্রিজে আছেন মনন হিংরাজিয়া (ব্যাটিং ৩০)।



