হাসিনা সরকারের পতনের পর থেকেই হিংসায় রক্তাক্ত বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির রেশ পড়েছে সীমান্তেও। কাঁটাতারের বেড়া দিতে গিয়ে পদ্মাপারের বাসিন্দাদের পাশাপাশি বিজিবির হামলার মুখেও পড়তে হয় ভারতকে। যা ঘিরে উত্তেজনা ছড়ায় দু’দেশের মধ্যে। সেই আবহেই আজ, মঙ্গলবার বিএসএফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে বিজিবি। বৈঠকে যোগ দিতে সোমবারই দিল্লি পৌঁছেছে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।



