Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সীমান্ত পরিদর্শনে বিএসএফের এডিজি

সোমবার কোচবিহার ও ধুবরির সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধী। তিনদিনের সফরে কোচবিহারে এসেছেন তিনি। রবিবার কোচবিহার সেক্টরে বিএসএফের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন।

সীমান্ত পরিদর্শনে বিএসএফের এডিজি
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: সোমবার কোচবিহার ও ধুবরির সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধী। তিনদিনের সফরে কোচবিহারে এসেছেন তিনি। রবিবার কোচবিহার সেক্টরে বিএসএফের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন। কোচবিহারে একাধিক বিওপি পরিদর্শন করেন সেদিন। সোমবারও কোচবিহার ও অসমে ধুবরির একাধিক আন্তর্জাতিক সীমান্তের বিএসএফ আউটপোস্ট পরিদর্শন করেন এডিজি। অনুপ্রবেশ ও পাচার রুখতে আরও সতর্ক হওয়ার বার্তা দেন। সীমান্ত এলাকায় বিএসএফের প্রস্তুতি ও খতিয়ে দেখেন তিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ