সংবাদদাতা, দার্জিলিং: প্রবীণ অর্থনীতিবিদ ডা. মহেন্দ্র পি. লামাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সিকিমের বাসিন্দা বালকৃষ্ণ পোখরেল ওরফে 'ভিকে' কে গ্রেপ্তার করা হয়েছে। দার্জিলিং সদর পুলিশ বুধবার তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, পোখরেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডা. লামার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। এই ঘটনায় ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের পক্ষ থেকে সদর থানায় পোখরেলের বিরুদ্ধে এফআইআর করে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার অভিযুক্তকে স্থানীয় আদালতে পেশ করে। ধৃতের জামিনের আবেদন আদালত খারিজ করেছে। ধৃতকে পাচদিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।