সংবাদদাতা, পতিরাম: হিলি সীমান্তে হঠাৎ গুলির শব্দ। গুলির শব্দ পেয়েই ছুটে আসেন বিএসএফ জওয়ানরা। দেখেন, কর্তব্যরত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন এক বিএসএফ জওয়ান। বিএসএফ সূত্রে খবর, নিজের রাইফেল থেকে কোমরের পিছনে গুলি লাগে ওই জওয়ানের। অসাবধানতাবশত নিজের বন্দুকের গুলিতে নিজেই গুলিবিদ্ধ হন তিনি।
Advertisement
তড়িঘড়ি জখম জওয়ানকে বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়। সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। বালুরঘাট এয়ারপোর্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে জখম জওয়ানকে কলকাতায় পাঠানো হয়েছে। তবে কীভাবে গুলি লাগল, বিএসএফের তরফে এখনও কিছু জানা যায়নি। তবে এই খবর যায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিসের কাছে। পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, শুনেছি, অসাবধানতাবশত নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়েছেন ওই জওয়ান। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বিএসএফ সূত্রে খবর, গুলিবিদ্ধ জওয়ানের নাম রাহুল সিং (২৪)। তিনি হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপির আগ্রা সীমান্তে কর্তব্যরত। সম্প্রতি সীমান্তে ব্যাট্যালিয়ন পরিবর্তন হয়েছে। কিছুদিন আগেই হিলি সীমান্তে ১৭ নম্বর ব্যাটালিয়নে আসেন রাহুল। হিলি সীমান্তে প্রতিদিনের মতো এদিনও সকালে ডিউটি করতে যান রাহুল। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সীমান্তে কড়া নজরদারি চলছে। সীমান্তে প্রত্যেক বিএসএফ জওয়ানের সঙ্গে অ্যাসল্ট রাইফেল থাকে। জানা গিয়েছে, অসাবধানতাবশত ওই জওয়ানের রাইফেলের ট্রিগার চাপা পড়ে গুলি বেরিয়ে যায়। গিয়ে লাগে জওয়ানের কোমড়ে।
গুলি কোমরের একপাশ দিয়ে ঢুকে অন্যদিকে বেরিয়ে যায়। ওই জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। দুপুরেই তাঁকে আকাশপথে কলকাতা নিয়ে যাওয়া হয়। তবে এদিনের ঘটনায় বিএসএফের আধিকারিকরা কোনও বিবৃতি দিতে রাজি হননি। এদিকে মাসখানেক আগেই এক বিএসএফ জওয়ান নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন।বিএসএফ সূত্রে খবর, গুলিবিদ্ধ জওয়ানের নাম রাহুল সিং (২৪)। তিনি হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপির আগ্রা সীমান্তে কর্তব্যরত। সম্প্রতি সীমান্তে ব্যাট্যালিয়ন পরিবর্তন হয়েছে। কিছুদিন আগেই হিলি সীমান্তে ১৭ নম্বর ব্যাটালিয়নে আসেন রাহুল। হিলি সীমান্তে প্রতিদিনের মতো এদিনও সকালে ডিউটি করতে যান রাহুল। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সীমান্তে কড়া নজরদারি চলছে। সীমান্তে প্রত্যেক বিএসএফ জওয়ানের সঙ্গে অ্যাসল্ট রাইফেল থাকে। জানা গিয়েছে, অসাবধানতাবশত ওই জওয়ানের রাইফেলের ট্রিগার চাপা পড়ে গুলি বেরিয়ে যায়। গিয়ে লাগে জওয়ানের কোমড়ে।



