Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সীমান্তে কাঁটাতার, বিওপির জমি নিয়ে বৈঠক প্রশাসনের

সীমান্তে কাঁটাতার, বিওপির জমি নিয়ে বৈঠক প্রশাসনের
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, হলদিবাড়ি: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া এবং বর্ডার আউট পোস্টের (বিওপি) জন্য জমিজট কাটাতে বৈঠক হল। সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেড়ুবাড়ি পঞ্চায়েতের নতুনবস্তি অধিকারীপাড়া এলাকায় বৈঠক হয়। বিএসএফের উপস্থিতিতে গ্রামবাসীর সঙ্গে বৈঠক করেন ব্লক প্রশাসনের আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ছিলেন বিডিও মিহির কর্মকার, দক্ষিণ বেড়ুবাড়ি পঞ্চায়েতের প্রধান সুমিত্রা অধিকারী। বিডিও বলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্ত থেকে দেড়শো গজের মধ্যে বর্ডার আউট পোস্টও তৈরি হবে। এজন্য জমি প্রয়োজন। বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হয়েছে এদিন। বিডিও বলেন, নগর বেড়ুবাড়ি পঞ্চায়েতের সিঙ্গিমারি এলাকায় কাঁটাতারের বেড়া দিতে প্রয়োজনীয় জমি দিতে ইচ্ছুক এলাকার বাসিন্দারা। আগেই ২৪ জন এনওসি দিয়েছিলেন। এদিন আরও দু’জন এনওসি দিয়ে দিয়েছেন। অনেকদিন ধরে বিষয়টি ঝুলে ছিল। অবশেষে ওই জট কেটে গেল। সীমান্তে অ্যাডভার্স ল্যান্ডের কিছু জায়গায় বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে কিছু অসন্তোষ রয়েছে। কিছু ক্ষেত্রে অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকলেও সেখানে বিএসএফের তরফে ঘর তৈরিতে বাধা দেওয়া হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ