Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সীমান্তে কাফ সিরাপ উদ্ধার

সীমান্তে কাফ সিরাপ উদ্ধার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ১০২ বোতল কাফ সিরাপ উদ্ধার করল বিএসএফের ৭০ নম্বর ব্যাটালিয়ন। যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। বুধবার রাতে কালিয়াচক থানা এলাকার শুকদেবপুর বিওপি সংলগ্ন  সীমান্তে বিএসএফ জওয়ানরা কয়েকজনকে তাড়া করেন। সেই সময়  পাচারকারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। বিএসএফ ওই দুটি বস্তা থেকে কাফ সিরাপ উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিসের হাতে তুলে দেয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ