সংবাদদাতা, করণদিঘি: রসাখোয়া গ্ৰাম পঞ্চায়েতের খুরকা গ্ৰাম থেকে সীমান্ত পর্যন্ত ২ কিমি ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। প্রায় ৬০ লক্ষ টাকায় এই ঢালাই রাস্তার কাজ হবে। দীর্ঘদিন থেকে এলকাবাসী দাবি ছিল একটি রাস্তা তৈরির। কারণ সীমান্ত এলাকার মানুষ এতদিন বিএসএফের তৈরি রাস্তা দিয়ে চলাচল করতেন। সন্ধ্যা হলেই সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াতে নিষেধাজ্ঞা ছিল বলে স্থানীয়দের বক্তব্য। বিএসএফের রাস্তা থেকে প্রায় ৫০০ মিটার দূরে নতুন রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। খুরকার বাসিন্দা হালিম শেখের কথায়, রাস্তাটি তৈরি হয়ে গেলে সীমান্তের ১০ হাজার লোকের সুবিধা হবে।



