সংবাদদাতা, বাগডোগরা: সুদূর জাপান থেকে বিশেষজ্ঞ এলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। মাস কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগে একটি আলোচনা সভা হয়। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের কানসাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুসাগো। বিভাগের ছাত্র ছাত্রীদের থেকে সংবর্ধনা পেয়ে তিনি আপ্লুত। বিভাগের নতুন ছাত্র ছাত্রীরাও উত্ফুল্ল।
Advertisement
নানা বিষয়ে আলোচনার পর জাপানি অধ্যাপক বলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র ছাত্রীদের সঙ্গে আলাপ হল। তাঁদের মনে নতুন সমাজ গঠনের স্বপ্ন। ওদের থেকে জানতে চেয়েছিলাম, আগামীতে তাঁরা কোন সমাজে বসবাস করতে চায়? সেখান একজন ছাত্রী জানান, সে সমাজের জন্য কাজ করতে চায়। অনেক ছাত্র-ছাত্রী দুর্নীতিমুক্ত সমাজ চায়। প্লাস্টিকমুক্ত পৃথিবী গড়ে তোলা সকলের লক্ষ্য হওয়া উচিত বলে পড়ুয়ারা মনে করছে। সারা পৃথিবীতে এই সমস্যা। একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।



