নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার কলকাতার রোটারি সদনে সম্মানিত হল কোচবিহারের পুণ্ডিবাড়ির ষষ্ঠ শ্রেণির ছাত্র শ্রেয়স দাস। প্রতিবন্ধকতাযুক্ত সৃজনশীল শিশু বিভাগের রাজ্য পুরস্কারে তাকে সম্মানিত করা হয়। নারী শিশুবিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই সম্মান প্রদান করা হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শ্রেয়সের বাবার নাম কমল দাস ও মা সুপর্ণা পাল। সুপর্ণাদেবী বলেন, এদিন ছেলেকে আবৃত্তির জন্য সম্মানিত করা হয়েছে। ছেলে ১৪০টি মঞ্চে আবৃত্তি পরিবেশন করেছে।



