Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সম্মেলনের দ্বিতীয় দিনেও সমালোচনায় বিদ্ধ সুশান্ত ঘোষ

সম্মেলনের দ্বিতীয় দিনেও সমালোচনায় বিদ্ধ সুশান্ত ঘোষ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: প্রথম দিনের মতো দ্বিতীয় দিন সোমবারও সমালোচনার মুখে পড়তে হল প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। দলের এক বিশেষ সূত্রে খবর, এদিন গোড়া থেকেই প্রতিনিধিরা তাঁর সমালোচনা শুরু করেন। তাঁকে নিয়ে জোর বিতর্ক দেখা দেয়। এদিন অবশ্য সুশান্তবাবু একটু দেরি করেই সম্মেলন কক্ষে আসেন। জানা গিয়েছে, বেশ কয়েকটি এরিয়া কমিটি তাদের রিপোর্ট পেশের সময় তাঁর সমালোচনা করেছে। সম্মেলনের প্রথম দিন রবিবারও তাঁর উপস্থিতিতেই তাঁকে নিয়ে সমালোচনা হয়। সন্ধ্যার সময় তিনি সম্মেলন কক্ষ ছেড়ে চলে যান। অনেকে ভেবেছিলেন এদিন হয়তো তিনি সম্মেলনে আসবেন না। কিন্তু দেরি করে হলেও তিনি সম্মেলনে যোগ দেন। প্রসঙ্গত তাঁর বিরুদ্ধে মহিলা ঘটিত অভিযোগ ওঠায় তাঁকে জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। জেলা সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছিলেন বিজয় পাল। দু’দিন ধরে খড়্গপুর শহরের অন্ধ্র হাইস্কুলে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলার ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার সম্মেলন শুরু হয়। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সম্মেলনে উপস্থিত ছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ