Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সম্মেলন

সম্মেলন
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: রবিবার নকশালবাড়ির কমিউনিটি হলে সিপিএমের নকশালবাড়ি এরিয়া কমিটির ত্রিবার্ষিক সম্মেলন হল। এদিন সম্মেলনের সূচনাপর্বে দলীয় পতাকা উত্তোলন, শহিদ বেদিতে সম্মান, সিতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রস্তাবের মধ্যে দিয়ে এই সম্মেলন পরিচালিত হয়। তাতে ব্লক সংগঠন আগামী দিনে কীভাবে দল পরিচালনা করবে, তা ঠিক হয়। সন্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ, রাজু সরকার, শীতল দত্ত, রামকুমার ছেত্রী।
Advertisement
সম্পর্কিত সংবাদ