Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিমলাপালে রাইস মিলে দুর্ঘটনায় জখম ৪ শ্রমিক

সিমলাপালে রাইস মিলে দুর্ঘটনায় জখম ৪ শ্রমিক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার সকালে সিমলাপাল থানার জগন্নাথপুরে রাইস মিলে চালের বস্তা জড়ো করার সময় দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারজন শ্রমিক জখম হয়েছেন  বলে খবর। জখমদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
Advertisement
জখম শ্রমিকদের মধ্যে তরুণ কুম্ভকার জানিয়েছেন, এদিন সকালে আমরা রাইস মিলে চালের বস্তা এক জায়গায় জড়ো করছিলাম। থাকে থাকে বস্তা রাখা হচ্ছিল। ফলে অনেক উঁচুতে বস্তা তুলতে হতো। আমাদের ওঠার জন্য চেইনে পাটাতন বেঁধে সিঁড়ির মতো করা হয়েছিল। তা দিয়ে উঠতে হতো উপরে। মাথায় বস্তা নিয়ে ওঠার সময় চেইন ছিঁড়ে পাটাতন খুলে পড়ে যায়। যার জেরে ঘটে বিপত্তি। ফলে আমরা বস্তা সমেত মাটিতে পড়ে যাই। আমার ঘাড়ে চোট লেগেছে। অন্য তিনজনেরও শরীরে চোট রয়েছে।
মালিকপক্ষ এবিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। অভিযোগ, ওই রাইস মিলে শ্রমিকদের জন্য নির্দিষ্ট সুরক্ষাবিধি মানা হয়নি। এদিন দুর্ঘটনার পর শ্রমিকদের চিকিৎসার যথাযথ ব্যবস্থাও হয়নি। পুলিসের তরফে জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য বলেন, ওই রাইস মিলে শ্রমিকদের জন্য সুরক্ষাবিধি ঠিকঠাক ছিল কিনা-তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ