নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন দুর্গাপুরের বিধান ভবনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডাকবিভাগের এজেন্টদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সেখানে লিংক না থাকার সমস্যায় নাজেহাল হতে হচ্ছে বলে তাঁরা দাবি করেন। পাশাপাশি পরিচয়পত্র দেওয়ার দাবিতেও কর্মীরা সরব হয়েছেন বলে জানান সংগঠনের জেলা সম্পাদক অমল কুমার দেব।



