Bartaman Logo
১০ জুন, ২০২৬

সামাজিক ন্যায় ও বিশেষভাবে সক্ষমদের কল্যাণে বরাদ্দ বাড়ল

সামাজিক ন্যায় ও বিশেষভাবে সক্ষমদের কল্যাণে বরাদ্দ বাড়ল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সামাজিক ন্যায় ও শারীরিকভাবে অক্ষমদের কল্যাণ প্রকল্পে বরাদ্দ বাড়ল। শনিবারের বাজেটে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের প্রাপ্তি ১৩ হাজার ৬১১ কোটি টাকা। অন্যদিকে, বিশেষভাবে সক্ষমদের কল্যাণে এবার বরাদ্দের পরিমাণ ১ হাজার ২৭৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে ওই বিভাগে সংশোধিত বরাদ্দ ছিল ১০ হাজার ২৬ কোটি টাকা। সেই তুলনায় বরাদ্দ ৩৫.৭৫ শতাংশ বেড়েছে। আগামী অর্থবর্ষে বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়ন বিভাগের বাজেট বরাদ্দ ৯.২২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১৬৭ কোটি টাকা।
Advertisement
চলতি বছরে বাজেটে তফসিলি জাতিদের উচ্চ শিক্ষায় ইয়ং অ্যাচিভার্স স্কলারশিপের জন্য ৪৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসরদের জন্যও এই স্কলারশিপের ক্ষেত্রে আলাদাভাবে ২৫০.১৩ কোটি টাকা দেওয়া হয়েছে। ওবিসি, ইবিসি ও ডিনোটিফায়েড ট্রাইব পড়ুয়াদের পিএম যশস্বীর জন্য ২ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। 
তপশিলি জাতিভুক্তদের ম্যাট্রিক পরবর্তী  স্কলারশিপে ৬ হাজার ৩৬০ কোটি টাকা ও প্রাক ম্যাট্রিকে 
তপশিলি জাতি ও অন্যান্যদের স্কলারশিপের জন্য দেওয়া হচ্ছে ৫৭৭ কোটি টাকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ