সংবাদদাতা, কালনা: স্ত্রী চলে যাওয়ায় অবসাদে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম নারু বাগ (৩০)। বাড়ি হুগলি জেলার বলাগড় থানার লালপুকুরে। রবিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়। মৃতের বাবা দুখিরাম বাগ বলেন, ছেলের বিয়ের বছর দেড়েক বাদেই বউমা সংসার করবে না বলে চলে যায়। তারপর থেকে ছেলে অবসাদে ভুগছিল। শনিবার সকালের দিকে বিষ খায়। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করলে দুপুর দুটো নাগাদ মারা যায়। আমাদের অনুমান বউমা চলে যাওয়ার কারণে অবসাদেই আত্মঘাতী হয়েছে।
Advertisement
অন্যদিকে, রবিবার নান্দাই-সমুদ্রগড় স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিপুল হালদার (৩২)। বাড়ি নাদনঘাট থানার গোয়ালপাড়া এলাকায়। মৃতের দাদা জয়চাঁদ হালদার বলেন, ভাই ঠিক মতো কাজকর্ম করত না। মানসিকভাবে অসুস্থ ছিল। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আমরা জানতে পারি ট্রেনের ধাক্কায় ভাইয়ের মৃত্যু হয়েছে। আমাদের অনুমান, মানসিক অসুস্থতায় বেখেয়ালে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে।



