Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সমুদ্রগড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প পরিদর্শনে মন্ত্রী

সমুদ্রগড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প পরিদর্শনে মন্ত্রী
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: এলাকায় জঞ্জাল ও প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে পূর্বস্থলী-১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েত এলাকার নিচু চাঁপাহাটি এলাকায় গড়ে উঠছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ১৬ লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠা প্রকল্প মঙ্গলবার ঘুরে দেখেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ১৬ লক্ষ টাকার মধ্যে ৭ লক্ষ টাকার কাজ হয়েছে। বাকি ৯ লক্ষ টাকার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। এছাড়াও ২০ নভেম্বর থেকে জয় জোহার মেলা অনুষ্ঠিত হবে। এদিন ওই গ্রামের মাঠে কাজ করা আদিবাসীদের মেলায় অংশ গ্রহণের জন্য আহ্বান জানান। তিনি আদিবাসী খেতমজুরদের সঙ্গে বসে তাঁদের আনা কাঁচা লঙ্কা ও উচ্ছে ভাজা দিয়ে জল ঢেলে ভাত খান। মন্ত্রী তাঁদের আনা খাবার খাওয়ায় আপ্লুত আসিবাসী খেতমজুররা।
Advertisement
স্বপনবাবু বলেন, যত্রতত্র জঞ্জাল ফেলা সহ প্লাস্টিক ব্যবহার নানাভাবে পরিবেশের ক্ষতি করছে। তাই সমুদ্রগড় পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির কাজ চলছে। যাতে দ্রুত কাজ শেষ করা যায় তার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকে শুরু হচ্ছে আদিবাসী জয় জোহার মেলা। আদিবাসীদের অংশ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।  
সম্পর্কিত সংবাদ