নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদার কেদারচাঁদপুর-১ কৃষি সমবায় সমিতির দখল নিল তৃণমূল। শনিবার তৃণমূলের প্রার্থীরা ন’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। মনোনয়ন পর্ব চলাকালীন কংগ্রেস এবং সিপিএমের কেউ এই সমিতিতে মনোনয়ন জমা করেনি। নওদার ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকার জন্য সমবায়গুলিতে মানুষ আমাদেরই বেছে নেবে। কেদারচাঁদপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরা জয়লাভ করেছে।



