সংবাদদাতা, আলিপুরদুয়ার: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৩ মার্চ থেকে। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এই সময়ে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকে। ঝড় হলে বিদ্যুৎ চলে যায়। তারজন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আলিপুরদুয়ারে বিদ্যুৎ বণ্টন কোম্পানি ১০টি জেনারেটর প্রস্তুত রাখবে। এছাড়া ঝড়বৃষ্টিতে গাছ বা গাছের ডাল ভেঙে পড়ে রাস্তা আটকে যেতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে গাছ বা ডালপালা কাটতে ও সরাতে সিভিল ডিফেন্সও দা-করাত নিয়ে প্রস্তুত থাকবে।
Advertisement
মঙ্গলবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির বৈঠকে জেলা প্রশাসন এই পরিকল্পনা গ্রহণ করছে। বৈঠকে পৌরহিত্য করেন জেলাশাসক আর বিমলা। বৈঠকে পরিবহণ, বনদপ্তর, স্বাস্থ্য, শিক্ষা সহ জেলা প্রশাসনের সমস্ত লাইন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে স্বাস্থ্যদপ্তর পরীক্ষা চলাকালীন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, ফালাকাটা সুপার স্পেশালিটি, বীরপাড়া স্টেট জেনারেল ও কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে একটি করে মোট চারটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখবে। যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট নম্বরে ফোন করলে সেই অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য চলে আসবে।
জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক ভাস্কর মজুমদার বলেন, জেলায় এবার ১০ হাজার ৬১ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এর মধ্যে ছাত্রী ৫৭৫৬ ও ছাত্র ৪৩০৫ জন। জেলায় ১৪টি সেন্টারে ৬০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে।
ঝড়বৃষ্টি হলে বিদ্যুৎ চলে গেলে এতগুলি পরীক্ষা কেন্দ্রে মাত্র ১০টি জেনারেটর দিয়ে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, এই প্রশ্নের উত্তরে ভাস্করবাবু বলেন, ঝড়বৃষ্টি তো একসঙ্গে সব জায়গায় হয় না। তাই ১০টি জেনারেটরই পর্যাপ্ত।