সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা-সলসলাবাড়ি পর্যন্ত মহাসড়কের নির্মাণ কাজের জন্য পলাশবাড়িতে উচ্ছ্বেদের আশঙ্কায় আন্দোলন করছেন ব্যবসায়ীরা। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে এই আন্দোলন। দাবি পূরণ না হওয়ায় পলাশবাড়িতে দোকান ঘর ভাঙতে দিচ্ছেন না ব্যবসায়ীরা। তবে এই আন্দোলনে এবার প্রথম সারিতে উঠে আসছেন মহিলারা। দোকান ভাঙা পড়লে সংসার বিপদে পড়বে। তাই প্রত্যেক ব্যবসায়ী পরিবারের গৃহবধূরা চিন্তিত। রবিবার শিলবাড়িহাট হাইস্কুলে মহিলাদের সামনে রেখে মিটিং হয়। শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিলকুমার পোদ্দার বলেন, সোমবার থেকে রাস্তায় ব্যবসায়ীদের পরিজনরা নেমে আন্দোলন শুরু করবেন।



