Bartaman Logo
১০ জুন, ২০২৬

সোমবার শপথ নয়া মন্ত্রীদের

সোমবার শপথ নয়া মন্ত্রীদের
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: আগামী সোমবার ২৪ ফেব্রুয়ারি দিল্লিতে শপথ গ্রহণ করবেন রেখা গুপ্তা মন্ত্রিসভার নতুন সদস্যরা। ওই দিন বেলা ১১টায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। তারপরই বেলা দু’টো নাগাদ স্পিকার নির্বাচন। শনিবার দিল্লি বিধানসভার বুলেটিন থেকে এই তথ্য মিলেছে। জানা গিয়েছে, অধিবেশন চলবে তিনদিন। ২৫ ফেব্রুয়ারি ক্যাগের ১৪টি রিপোর্ট উত্থাপন করা হবে। তবে তার আগে পূর্ববর্তী সরকারের কাজকর্ম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর ভি কে সাক্সেনা। অভিযোগ, আপ সরকারের আমলে রিপোর্টগুলি প্রকাশ করতে দেওয়া হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ